ওমিক্রনের ভয়াবহতা কম হলেও টিকাহীনদের জন্য বিপদজনক: ডব্লিউএইচও

১৩ জানুয়ারি ২০২২, ১০:১৩ AM
সুইজারল্যান্ডের জেনিভায় বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুয়েস

সুইজারল্যান্ডের জেনিভায় বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুয়েস © সংগৃহীত

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি এর আগের ভ্যারিয়েন্ট ‘ডেল্টা’র চেয়ে কম হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে একটি ‘বিপদজনক ভাইরাস’ হিসেবেই দেখছে, বিশেষ করে যারা এখনও টিকা নেয়নি তাদের জন্য।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিসুয়েস বলেছেন, এই ভাইরাসকে আমরা মুক্তভাবে চলার সুযোগ দিতে পারি না, যখন বিশেষ করে এখনও বিশ্বের অনেক মানুষ টিকা পায়নি।

সুইজারল্যান্ডের জেনিভায় বুধবার (১২ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ৯০টির বেশি দেশ এখনও তাদের জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য পূরণ করতে পারেনি এবং আফ্রিকার ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও এক ডোজ টিকাও পায়নি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও জানায়, ৯ জানুয়ারি থেকে পরের সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ শতাংশ বা দেড় কোটি বেড়েছে, যা এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

মহাপরিচালক বলেন, সংক্রমণের এই ব্যাপক বৃদ্ধি ওমিক্রনের মাধ্যমে হচ্ছে, যেটা ধারাবাহিকভাবে প্রায় সব দেশেই ডেল্টা ধরনের জায়গাটি নিয়ে নিচ্ছে।

তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে এখন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের বেশিরভাগই টিকা না পাওয়া রোগী।

যদি সংক্রমণ কমিয়ে আনা সম্ভব না হয়, তাহলে ভবিষ্যতে ওমিক্রনের চেয়েও সংক্রামক এবং আরও ভয়াবহ নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হওয়ার শঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬