চার দিনে হাজার মৃত্যু, করোনায় মোট মৃত্যু ছাড়াল ২২ হাজার

০৬ আগস্ট ২০২১, ০৫:৫৮ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ফটো

মাত্র চার দিনে ঝরে গেল আরও এক হাজার মানুষের প্রাণ, দেশে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর মোট সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ৬০৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২৪৮ জনের।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ২২ হাজার ১৫০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

কঠোর লকডাউনের মধ্যেই গত ২ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২১ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। তা ২২ হাজারে পৌঁছাল মাত্র চার দিনে।

আগের দিন বৃহস্পতিবার (৫ আগস্ট) সারা দেশে প্রায় ৪৭ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১২ হাজার ৭৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়। আর এক দিনে মৃত্যু হয় রেকর্ড ২৬৪ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত ও মৃত্যু সংখ্যা কমেছে।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৪৯৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৫ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬