রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ধরা স্বামী

০২ আগস্ট ২০২৬, ০১:১৬ PM
কলাবাগান থানা

কলাবাগান থানা © সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে হৃদয় ওরফে শিপন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কলাবাগান থানা পুলিশ।

নিহতরা হলেন হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।

পুলিশ জানায়, সকালে হৃদয় ও তার স্ত্রী ফারজানার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে বিরোধ থামানোর চেষ্টা করেন। তখন হৃদয় ছুরি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে আঘাত করেন।

ঘটনাস্থলেই ফারজানা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ঘটনার পর হৃদয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। পরে রাতে হৃদয় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ আরও জানায়, হৃদয় ও ফারজানার বাড়ি শরীয়তপুরে। ঘটনার বিস্তারিত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950