বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে

০১ আগস্ট ২০২৬, ০৭:২৬ PM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ই-টিকিটিং সিস্টেমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এই আধুনিক ও জনবান্ধব সেবাটি বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমে যাবে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন এবং নতুন ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।

প্রতিশ্রুতির ভারে জাকসু, সাড়ে ১১ মাসে বাস্তবায়ন কতটুকু?
  • ২৭ আগস্ট ২০২৬
পিএইচডিতে ফেলোশিপ দিচ্ছে হংকং
  • ২৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে টানা ১০ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ আগস্ট ২০২৬
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই যুবক…
  • ২৭ আগস্ট ২০২৬
রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, কারা খেলবে, ড্রয়ের নিয়ম ও সূচি
  • ২৭ আগস্ট ২০২৬
ভাইরাল জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন কীভাবে
  • ২৭ আগস্ট ২০২৬