ডেঙ্গু: সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড

০১ আগস্ট ২০২১, ০৮:২৯ PM
সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড

সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড © ফাইল ছবি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩৭ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ২১৮ জন।

আজ রোববার (১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ২১৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ জন।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৮২৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩৪ জন।

এর আগে, গত ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত হয়েছেন ২ হাজার ২৯ জন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close