দেশে আসলো প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর

২৫ জুলাই ২০২১, ০৯:১২ AM
দেশে আসলো প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর

দেশে আসলো প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এবিএম আব্দুল্লাহ, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সিএমএসডি’র পরিচালকসহ স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে মোবাইল ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীর সংক্রমণ খুবই মারাত্মক তাদের জীবনরক্ষায়পোর্টেবল ভেন্টিলেটর খুবই কার্যকর এক যন্ত্র। রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা পোর্টেবল ভেন্টিলেটর করে দেয়।

যখন রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয় এবং দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন যান্ত্রিক ভেন্টিলেটর ব্যবহার করো হয়। এটি চাপ দিয়ে ফুসফুসে বাতাস ঢোকায় এবং দেহে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। ভেন্টিলেটরে একটি হিউমিডিফায়ারও থাকে। এর কাজ হলো রোগী দেহের তাপমাত্রার সাথে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প সরবরাহ করা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ২৫০ সেট মোবাইল ভেন্টিলেটর গ্রহণ করে তা সিএমএসডিতে পাঠানো হয়েছে।

ট্যাগ: চিকিৎসক
টেকনাফে বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত ও গুলি করে ৫৭ লাখ টাক…
  • ০২ আগস্ট ২০২৬
এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬