টেকনাফে বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত ও গুলি করে ৫৭ লাখ টাকা লুট

০২ আগস্ট ২০২৬, ০৪:৩১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৪ PM
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে গুলি ও ছুরিকাঘাত করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের একজন মো. আরমান। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একদল অস্ত্রধারী সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। পরে তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত বিকাশ কর্মী মো. আরমান বলেন, ‘ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। কারণ আমরা নগদ টাকা বহন করছি এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, তা আমার বোধগম্য নয়। এ ছাড়া ডাকাতরা গুলি ছুড়তে শুরু করার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950