করোনাভাইরাস

২৪ ঘন্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

২১ জুন ২০২১, ০৫:৫৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।

নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

আজ সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

এর আগে গতকাল রবিবার (২০ জুন) ৮২ জনের মৃত্যু ও ৩ হাজার  ৬৪১ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৫১ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৩ জন। এছাড়া, রাজশাহীতে ১৫, খুলনায় ১৪, চট্টগ্রামে ১১, রংপুরে ৯, বরিশালে ৩, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়…
  • ০২ আগস্ট ২০২৬
ট্রুম্যান থেকে ডোনাল্ড ট্রাম্প: যেভাবে ইসরায়েলি লবির কাছে …
  • ০২ আগস্ট ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬