আরও বেড়েছে মৃত্যু, কমছে শনাক্ত

১৭ জুন ২০২১, ০৫:৫৪ PM
করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৮৪০ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

এর আগে, গতকাল বুধবার (১৬ জুন) দেশে করোনায় ৬০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়…
  • ০২ আগস্ট ২০২৬
ট্রুম্যান থেকে ডোনাল্ড ট্রাম্প: যেভাবে ইসরায়েলি লবির কাছে …
  • ০২ আগস্ট ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬