চীন থেকে এল ৬ লাখ টিকা, যারা অগ্রাধিকার পাবেন

১৩ জুন ২০২১, ১০:২৪ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

চীন সরকারের উপহার সিনোফার্মের ৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে পৌঁছেছে। এ নিয়ে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার পেল বাংলাদেশ। রবিবার বিকাল সাড়ে ৫ টায় বিমান বাহিনীর বিশেষ দুটি বিমানে এ টিকা ঢাকায় নিয়ে আসা হয়। এর আগে, গত ১২ মে প্রথম চালানে পাঁচ লাখ ডোজ টিকা এসেছিল চীন থেকে।

চীন থেকে আসা এসব টিকায় কারা অগ্রাধিকার পাবে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, অগ্রাধিকারের তালিকায় মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মেগাপ্রকল্পের কর্মীসহ আরও অনেকে রয়েছে।

চীন থেকে ঢাকায় টিকা পৌঁছানোর পরই শুরু হয় আনলোড প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষায়িত কাভার্ড ভ্যানে দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় টিকা নিয়ে যাওয়া হয় ইপিআই সেন্টারে।

পড়ুন: ‘আলফা’ চেয়ে ৬০ শতাংশ বেশি সংক্রামক ‘ডেলটা’ ধরন

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, চীনা থেকে আসা টিকা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে। কিন্তু তারা সংখ্যায় বেশি না।

তিনি বলেন, এছাড়া বিভিন্ন এক্সপোর্ট জোন, বিশেষ প্রকল্পে কাজ করছেন এবং আগে অগ্রাধিকার তালিকায় ছিলেন কিন্তু বাদ পড়েছেন তাদেরকে চীনা টিকা দেওয়া হবে। এই চালানে ৬ লাখ ডোজ টিকা ছাড়াও সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্কসহ আরও কিছু উপহার এসেছে।

আইএসপিআর জানিয়েছে, এই টিকা আনতে শনিবার বিমান বাহিনীর দুটি সি-১৩০ পরিবহন বিমান চীনের উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাহিনীর ২৬ জন ক্রু এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি দুটি বিমানে ছিলেন।

পাচঁ থানার ওসি ও ৮ পরিদর্শককে রদবদল
  • ১৫ জুন ২০২৬
মেসির ১৯ গায়ে জড়িয়ে বিশ্বকাপ অভিষেক লামিন ইয়ামালের
  • ১৫ জুন ২০২৬
বর্ষা এলেই বাড়ে ভয়, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবসাকারীদের মানুষের …
  • ১৫ জুন ২০২৬
বেনজীরকে দুবাই পুলিশের হাতে তুলে দেন বন্ধু
  • ১৫ জুন ২০২৬
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী
  • ১৫ জুন ২০২৬
শিক্ষার্থীদের উদ্যোগে শেকৃবিতে পথপ্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্…
  • ১৫ জুন ২০২৬
×