চীন থেকে টিকা আনার চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

১২ জুন ২০২১, ০৪:৪৩ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে কবে-কোথায় এ চুক্তি হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

আজ শনিবার (১২ জুন) ‍দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চুয়ালি সভায় এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা উৎপাদনের পরিকল্পনা করছি, সে জন্য আমরা কয়েকটা মিটিংও করেছি।

তিনি বলেন, করোনা মোকাবেলায় অনেক কিছু করার পরও আমাদের নিয়ে সমালোচনার অভাব নেই।

টিআইবির বিরুদ্ধে ভুল তথ্য দেয়া ও মিথ্যাচারের অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ আমাদের প্রশংসা করলেও টিআইবি এয়ারকন্ডিশন রুমে বসে আমাদের সমালোচনা করে প্রতিবেদন দিয়েছে।

এনএসইউতে ‘হ্যান্ডশেক থেকে আইপিও: ম্যানেজারদের জন্য ব্যবসায়…
  • ০২ আগস্ট ২০২৬
ট্রুম্যান থেকে ডোনাল্ড ট্রাম্প: যেভাবে ইসরায়েলি লবির কাছে …
  • ০২ আগস্ট ২০২৬
ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬