রামেকের করোনা ইউনিটে একদিনে আরও ১৫ জনের মৃত্যু

১১ জুন ২০২১, ১১:০০ AM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (১১ জুন) মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ আটজন রাজশাহী। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন রয়েছেন।

বৃহস্পতিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তারা হাসপাতালের প্রতিদিনের করোনাবিষয়ক তথ্যাবলি প্রতিদিন সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানাবে। শুক্রবার সব মিলিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৭১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ২৯৭ জন।

আরো পড়ুন করোনায় এক মেডিকেলেই ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে মে মাসের শেষ সপ্তাহ থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। গত ২৪ মে রাজশাহী মেডিকেল কলেজে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ঘটে। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু ঘটেছিল।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও এর উপসর্গে মারা গেছেন মোট ১৫৭ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৮৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬