প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

০২ আগস্ট ২০২৬, ১০:৩৬ PM
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

গাজীপুরের ​টঙ্গীতে আরচ্যারী ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচ্যারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

আজ ​রবিবার (২ আগস্ট) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আরচ্যারদের হাতে ট্রফি ও পদক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
​
গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় সফলভাবে পরিচালিত হয় ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ ও 'স্পোর্টস ইনজুরি' সেমিনার। এরপর আজ ২ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’।

​পুরস্কার বিতরণী পর্বে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরাণ্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, আরচারি ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মনজুর আলম, সহ-সভাপতি মাহিন মুকতাদির রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন ও কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিনসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950