রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন

০২ আগস্ট ২০২৬, ১০:৪৯ PM
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন

রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন © সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা পর রাত ১২টায় শেষ হচ্ছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) রোবোটিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত একটি মেগা রোবোটিক্স উৎসব ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন। আগামী ৮ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ে বসছে দেশের অন্যতম বৃহৎ এই রোবোটিক্স আসর।

এই রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন আজ রবিবার (২ আগস্ট) রাত ১২টায় শেষ হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো নিবন্ধন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আগামী ৮ আগস্ট ইউএফটিবি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।

আয়োজকরা জানান,‘রোবোফিশন ১.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি দেশের তরুণ উদ্ভাবক, গবেষক এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য নিজেদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা প্রদর্শনের একটি অনন্য প্ল্যাটফর্‌ম। 

আগ্রহী শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রতি আজ রাত ১২টার আগেই নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে, যাতে তারা দেশের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি আয়োজনের অংশ হওয়ার সুযোগ হাতছাড়া না করেন।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬