করোনায় প্রাণ হারালেন বিসিবির সাবেক পরিচালক

১৬ এপ্রিল ২০২১, ০২:৪৩ PM
এম এ গফুর

এম এ গফুর © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি মাসের ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এম এ গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই দিন তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এম এ গফুর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ষাট দশকে রংপুরে এসে নগরীর করণজাই রোড নিউসেনপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকও ছিলেন।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬