খালেদা জিয়ার বাসভবন ‘মিনি হাসপাতাল’, বুকিং আছে কেবিনও

১১ এপ্রিল ২০২১, ০৯:৩৭ PM
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার বাসভবনের আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার বাসভবনকে মিনি হাসপাতালে পরিণত করা হয়েছে। এছাড়া হাসপাতালে কেবিন বুকিং দিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি। এর আগে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘পাঁচ-ছয় দিন আগে একজন স্টাফের জ্বর ভাব প্রকাশ প্রায়। পরদিন তার শরীরে ব্যথার কথা জানা যায়। সন্দেহজনক হওয়ায় তার করোনা টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এরপর তার রুমের ছয় জন স্টাফের পরীক্ষা করানো হয়। সবার ফল পজিটিভ আসে। তাদের জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গ ছিল না।’

ডা. মামুন বলেন, ‘পরে খালেদা জিয়ার সঙ্গে যে দুই জন থাকেন, তাদেরও করোনা টেস্ট করানো হলে শনাক্ত হয়। এরপর গতকাল সকালে খালেদা জিয়ার নমুনা টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। তবে তার কোনো উপসর্গ নেই।’

তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে এ বিষয়ে গোপনীয়তা রাখার চেষ্টা করেছি। এটি জানানোর দায়িত্ব আমার নয়, দলের। তাদের পরিকল্পনা ছিল প্রেস কনফারেন্স করার। ডাক্তার হিসেবে আমি জানাতে পারি না, সে কারণেই স্বীকার করিনি।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘আমরা করোনা পরীক্ষার অফিসিয়াল রিপোর্ট পাইনি। আইসিডিডিআর,বি-তে তার রক্তসহ আরও কিছু পরীক্ষা করানো হয়েছে।’

তিনি জানান, একটি প্রাইভেট হাসপাতালে আগে থেকেই বেগম খালেদা জিয়ার জন্যে একটি কেবিন বুক রাখা হয়েছে। যদিও তার শারীরিক কোনো সমস্যা নেই। তাছাড়া তার বাসাতেও অক্সিজেনসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, হাসপাতালের মতো ব্যবস্থা নিয়ে রেখেছি। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড আছে। পুরো বিষয়টি তারা দেখছেন বলেও জানান তিনি।

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
×