করোনায় শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যুর সংখ্যা

০৯ এপ্রিল ২০২১, ০৩:৩৩ PM

© প্রতীকী ছবি

নতুন করে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ হাজার ৪৬২ জনের দেহে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ জন। গতকাল বৃৃহস্পতিবার (৮ এপ্রিল) ৬ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর আগে গত বুধবার (৭ এপ্রিল) অতীতের রেকর্ড ভেঙে ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৩ জন। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) ৭৪ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ হাজার ৫৮৪ জন। গতকাল অতীতের রেকর্ড ভেঙে ৭৪ জনের মৃত্যু হয়। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে সেরে উঠেছেন ৩ হাজার ৫১১ জন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হারের সঙ্গে মৃত্যুর হারও বাড়তে থাকে।

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত
  • ২১ মার্চ ২০২৬
‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence