রেকর্ড শনাক্তের দিনে ৬৩ জনের মৃত্যু

০৭ এপ্রিল ২০২১, ০৩:৫৬ PM

© প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৭ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছেন। যা একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪৪৭ জনের।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩৯ জন।

এ সময়ে ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। 

একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড
  • ১৬ জুন ২০২৬
দাম বেড়ে দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ১৬ জুন ২০২৬
কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
  • ১৬ জুন ২০২৬
শিরোপা ধরে রাখার মিশনে কৌশলী আর্জেন্টিনা, চ্যালেঞ্জ জানাতে …
  • ১৬ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
×