কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

১৬ জুন ২০২৬, ০৯:৪৭ AM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৯:৪৭ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের অবস্থা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

এদিকে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের কোটি সমর্থকের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পরিবারের সঙ্গে টেলিভিশনের সামনে বসার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলপ্রেমীরা। এর মধ্যেই দর্শকদের জন্য এসেছে স্বস্তির খবর—টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ।

শুরুতে সম্প্রচার নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। জানা গেছে, ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখার সুযোগ থাকছে। ফলে বাইরে থাকলেও ম্যাচ মিস হওয়ার আশঙ্কা নেই। স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা।

মোবাইলে বিশ্বকাপ দেখার জন্য ব্যবহার করা যাবে ‘মাই রবি’, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’, গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’। এসব অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে স্মার্ট ডিভাইসেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইনআপ করলেই লাইভ ম্যাচ দেখা যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার বেশি।

অনলাইনে সরাসরি খেলা দেখবেন যেভাবে

এবারের বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। ৩৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9