ফের করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ৫৩

০৪ এপ্রিল ২০২১, ০৩:৫৪ PM

© ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৭ জন ।

গতকালকে করোনায় একদিনে মৃত্যু ছিল ৫৮ জন।

রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭ হাজার ৮৭ জন আক্রান্ত হয়েছেন। 

গতকাল দেশে মোট মৃত্যু ছিল ৯ হাজার ২১৩ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৬৮৩ জন।

গতকাল করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার সাতটি, আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১১৫টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৭ লাখ ৭৬ হাজার ৪০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৬৪ হাজার ৯৮৮টি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬