করোনা মোকাবিলায় আমাদের সফলতা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

০১ এপ্রিল ২০২১, ০৭:০২ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

গত বছরে করোনা মোকাবিলায় নিজেদের সফলতা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ সময়ে চিকিৎসকেরা সেবা করতে গিয়ে নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়েছেন। নিজেরা পরিবারকে সময় দিতে পারেন না, আমরাও তাদের ছুটির ব্যবস্থা করতে পারিনি।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০টি আইসিইউ বেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের পরিচালনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি করোনাভাইরাসের যে আক্রান্তের হার তা গত চার মাস অপেক্ষা বহুগুণে বেশি। আমরা প্রস্তুতি হিসেবে হাসপাতালে বেডের সংখ্যা বাড়াচ্ছি কিন্তু এটা সমাধান না।

তিনি বলেন, আমরা সব মিলিয়ে সাড়ে ৩ হাজার বেড বৃদ্ধি করলাম কিন্তু এর বিপরীতে দিনে ৫০০ জন করে রোগী এলো। এটাতে এক সপ্তাহে এসব বেড রোগীতে পূর্ণ হয়ে যাবে। এ থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতা জরুরি। মাস্ক ছাড়া সামাজিক, ধর্মীয়সহ সব অনুষ্ঠান কিংবা চলাফেরা বন্ধ করতে হবে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬