করোনা টিকা নিলেন ওবায়দুল কাদের

৩১ মার্চ ২০২১, ১১:১৮ AM

© সংগৃহীত

করোনা টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৩১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগে ছয় লাখ তিন হাজার ৬৮৫ জন, রংপুর বিভাগে পাঁচ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগে  ছয় লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৭৬ হাজার ২৬০ জন।

ছাত্রীর মরদেহের পাশে চিরকুট, বাবার মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ…
  • ২৬ এপ্রিল ২০২৬
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য,…
  • ২৬ এপ্রিল ২০২৬
বজ্রপাতে সাত জেলায় একদিনে ১৪ জনের মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
হত্যাকাণ্ডের শিকার বিসিএস কর্মকর্তা বুলেট, আটক ৪ 
  • ২৬ এপ্রিল ২০২৬
কারে বাইকের ধাক্কা, তিনশ ফিটের সড়কে গেল দুই এইচএসসি পরীক্ষ…
  • ২৬ এপ্রিল ২০২৬