করোনোয় ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু

৩০ মার্চ ২০২১, ০৫:৫৯ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ফরিদপুরে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন খন্দকার হোটেলের স্বত্বাধিকারী শহরের ঝিলটুলীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর রহমান হালিম (৭১) ও তার স্ত্রী মেহেরুন নেসা (৭০)। মেহেরুন নেসা সকালে ও মিজানুর রহমান রাতে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, মেহেরুন নেসা ১০ দিন আগে ও তার স্বামী মিজানুর রহমান হালিম ছয় দিন আগে করোনায় আক্রান্ত হন। তারা দুজনই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত রোববার (২৮ মার্চ) রাতে তাদের ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তারা মারা যান।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় এ রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১২৬ জন। আক্রান্ত হয়েছেন ৯ হাজারের মতো। গত এক সপ্তাহে মারা যান পাঁচজন। এখনো ১৯২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
×