অতীত রেকর্ড ছাড়িয়ে করোনায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত, মৃত্যু ৪৫

২৯ মার্চ ২০২১, ০৩:৩৮ PM

© সংগৃহীত

দেশে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ ৯৬ হাজার জনে। এটি এখন পর্যন্ত একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত। 

এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৯৪৯ জনের।

আজ সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭ জন। মোট টেস্ট করা হয়েছে ২৮ হাজার ১৯৫ টি। 

সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এ বছরের ২৭ মার্চ করোনায় এক দিনে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়। গতকাল আক্রান্ত শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯০৮ জন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ট্যাগ: করোনা
জাবির ১৩ শিক্ষকের শাস্তি, সাবেক ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষের …
  • ১৬ জুন ২০২৬
একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড
  • ১৬ জুন ২০২৬
দাম বেড়ে দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ১৬ জুন ২০২৬
কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
  • ১৬ জুন ২০২৬
শিরোপা ধরে রাখার মিশনে কৌশলী আর্জেন্টিনা, চ্যালেঞ্জ জানাতে …
  • ১৬ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
×