বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৬ জুন ২০২৬, ১১:৩৫ AM , আপডেট: ১৬ জুন ২০২৬, ১১:৪৫ AM
 সড়ক অবরোধ নাসা গার্মেন্টসের শ্রমিকদের

সড়ক অবরোধ নাসা গার্মেন্টসের শ্রমিকদের © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এদিকে এক বার্তায় ট্রাফিক-গুলশান বিভাগ জানিয়েছে, বকেয়া বেতন পরিশোধ–এর দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচির কারণে তেজগাঁও লাভ রোড (তাজউদ্দীন আহমেদ সড়ক) এলাকায় উভয়মুখী যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় সম্মানিত চালকদের যাতায়াত এড়িয়ে চলার এবং গন্তব্য অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী আপডেট জানানো হবে।

‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬