বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল পৌনে ১৩ কোটি

২৯ মার্চ ২০২১, ০১:০৪ PM

© সংগৃহীত

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে। সোমবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ১৪৭। এর মধ্যে ২৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৫৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৯ লাখ ৬২ হাজার ৮০৩। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬২ হাজার ৫২৬ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮। এর মধ্যে তিন লাখ ১২ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০। এর মধ্যে এক লাখ ৬১ হাজার ৮৮১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪। এর মধ্যে আট হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ১৬৭। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence