এ বছরে আজ করোনায় সর্বোচ্চ মৃত্যু

২৭ মার্চ ২০২১, ০৩:৫৬ PM

© প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ বছর এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৮৬৯ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।

শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এ বছরের ৭ জানুয়ারি করোনায় এক দিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জন। মারা গেছেন আট হাজার ৮৬৯ জন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ট্যাগ: করোনা
সুপার স্পেশালাইজড হাসপাতালের মালামাল চুরি, প্রকৌশলীসহ দুই ক…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভ…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬