দেশে করোনা ভ্যাকসিন নেয়ার সংখ্যা ৫০ লাখ ছাড়াল

২৫ মার্চ ২০২১, ১০:৫৩ AM
করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। বুধবার (২৪ মার্চ) ভ্যাকসিন প্রয়োগের ৩৮তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। এ নিয়ে মোট ভ্যাকসিন নিয়েছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৪ মার্চ) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিন গ্রহণের জন্য সারাদেশে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জনে।

জাতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের ৩৮তম দিন সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। এর মধ্যে ৪৪ হাজার ২৬৬ জন পুরুষ ও ৩৪ হাজার ৫৫১ জন নারী। এদিন রাজধানী ঢাকায় ৫ হাজার ৮৮৭ জন পুরুষ ও ৩ হাজার ৫৭৫ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। সব মিলিয়ে এদিন ঢাকায় ভ্যাকসিন নিয়েছেন ৯ হাজার ৪৬২ জন।

এ নিয়ে এখন পর্যন্ত ৩৮ দিনে ঢাকায় যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৫ হাজার ২০৪ জন, নারী ২ লাখ ৮৬ হাজার ৪৭০ জন। ঢাকাসহ সারাদেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন।

ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে কয়েকজনের হালকা জ্বর, গায়ে ব্যথার মতো কিছু লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ‘কোভিশিল্ড’ ব্র্যান্ডের করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন মোট ২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয় ৫৪১ জনকে। এই ৫৬৭ জনকে ১০ দিন পর্যবেক্ষণের পর ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। ওই দিন ৩১ হাজার ১৬০ জন ভ্যাকসিন নেন।

ভ্যাকসিন গ্রহণের জন্য ‘সুরক্ষা’ ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল নম্বর থাকলেই ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মে নিবন্ধন করা যাবে।

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬