প্রথম লটের সঙ্গে ভারত কিছু ভ্যাকসিন উপহার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

১৮ জানুয়ারি ২০২১, ০১:৩৯ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে করোনা ভ্যাকসিনের প্রথম লট আসবে। এসময় ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহারসরূপ দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনও সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে।

ভারত থেকে কী পরিমাণ টিকা আসছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটার সংখ্যা এখনই বলতে পারব না। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা করোনা যেভাবে মোকাবেলা করতে পেরেছি। ঠিক সেভাবে করোনার ভ্যাকসিন প্রয়োগে সফল হব। ভ্যাকসিন দেওয়ার জন্য প্রায় ৪২ হাজার জনকে প্রশিক্ষিত করা হচ্ছে।

এদিকে চীন ও রাশিয়া বাংলাদেশকে করোনার টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চীন ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া দিতে চাচ্ছে, আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এটা চার লাখ মানুষকে দেওয়ার মতো।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬