করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

১৬ জানুয়ারি ২০২১, ১২:২৬ PM
ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন

ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন © ইন্টারনেট

করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা নেওয়ার পর নরওয়েতে মৃত্যু হয়েছে ২৩ জনের। মৃত্যুর কয়েকদিন আগে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছিলেন তারা। ২৩ জনের মধ্যে ১৩ জনের মৃত্যুর আগে একই ধরনের শারীরিক অবস্থার অবনতি হয়। ডায়রিয়া, বমি বমি ভাব, জ্বর হয় প্রত্যেকের।

নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ আগেই টিকাকরণ নিয়ে সতর্ক হতে বলেছিল। তারা জনিয়েছিল, ৮০ বছরের ঊর্ধ্বদের উপর কার্যকরী হবে না। সংবাদমাধ্যমকে সংশ্লিষ্টরা জানিয়েছে, যারা শারীরিকভাবে খুব দুর্বল তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মারাত্মক পরিণতিও হতে পারে।

নরওয়েজিয়ান নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যৌথভাবে ফাইজার বায়োএনটেক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে। ফাইজার জানিয়েছে, মৃত্যুর খবর জানিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু এখনই ভ্যাকসিন নিয়ে কোনও সতর্কতা জারি করা হচ্ছে না, আশাহত হওয়ার কোনও কারণ নেই। বিশেষজ্ঞদের মতে, এ মৃত্যুর পর চিকিৎসকদের আরও বেশি সজাগ থাকতে হবে। আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সি বলেছে, মৃত্যুর পাশাপাশি ২১ জন নারী এবং ৮ জন পুরুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শারীরিক অস্বস্তি, অ্যালার্জি, জ্বর হয়েছে অনেকের। ৭ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেখানে ইঞ্জেকশন দেওয়া সেখানে ব্যাথা হয়েছে বলেও জানিয়েছেন অনেকে।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬