না ফেরার দেশে সাকিব আল হাসানের দাদি

১৪ জানুয়ারি ২০২১, ১১:৫৬ AM
সাকিবের ছবি হাতে দাদি দাদি রেবেকা নাহার

সাকিবের ছবি হাতে দাদি দাদি রেবেকা নাহার © সংগৃহীত

বছরের শুরুতেই নতুন অতিথির সুখবর দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর কিছুদিন আগে হারিয়েছেন শশুরকে। এবার দাদি রেবেকা নাহারকেও হারালেন সাকিব। মাগুরা শহরের কেশব মোড়ে তার নিজ বাসভবনে বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

রেবেকা নাহারের আরেক নাতী জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে তাকে মাগুরায় নিয়ে যাওয়া হয়।

দুই ছেলে ও তিন মেয়ের জননী রেবেকা নাহার। তিনি নাতী-নাতনীসহ গুণগ্রাহী রেখে গেছেন। এরমধ্যে সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়।

স্যাভয় নিয়ে এলো নতুন শেল এন্ড কোর রিয়েল ম্যাঙ্গো আইসক্রিম
  • ১৮ জুন ২০২৬
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করলেন জাহের…
  • ১৮ জুন ২০২৬
ফাইবার না প্রোটিন—সুস্থ থাকতে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন?
  • ১৮ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ক্লাস, চলবে পরী…
  • ১৮ জুন ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়…
  • ১৮ জুন ২০২৬
বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও…
  • ১৮ জুন ২০২৬