অসুস্থ হলে দায় নেবে না সরকার, ৬ শর্তে নিতে হবে টিকা

১৩ জানুয়ারি ২০২১, ০৮:৫৮ AM
প্রতীকী

প্রতীকী

করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে গ্রহণকারী ব্যক্তির কাছ থেকে অবহিতকরণ সম্মতিপত্র নেয়া হবে। এতে রেজিস্ট্রেশন নম্বর, তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর লিপিবদ্ধ করা হবে। তবে টিকা গ্রহণের সময় অথবা পরে যেকোনও অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে, তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকার নেবে না।

সোমবার কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক এসব কথা জানান।

ডা. শামসুল হক বলেন, করোনার টিকা নেওয়ার আগে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। কারণ যাকে আমরা টিকা দিচ্ছি, তার একটা অনুমতির প্রয়োজন রয়েছে। আমরা একটি সম্মতিপত্র তৈরি করেছি। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, তারিখ, পরিচয়পত্র ও নাম থাকবে।

তিনি জানান, সম্মতিপত্রে লেখা থাকবে, ‘করোনার টিকা সম্পর্কে আমাকে অনলাইনে এবং সামনাসামনি ব্যাখ্যা করা হয়েছে। এই টিকা গ্রহণের সময়, অথবা পরে যেকোনও অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে, তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়।’

করোনা টিকা গ্রহণকারীর অবহিতকরণ সম্মতিপত্র

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রথম পর্যায়ে ৫০ লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন দেশে আসবে বলে আশা করা যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী করোনা ভ্যাকসিনের তিন কোটি বা তারও বেশি ডোজ ক্রয়ের কাজ সম্পন্ন হয়।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬