করোনা আক্রান্তের ভয়ে আত্মহত্যা করলেন ব্যাংক কর্মকর্তা

১০ জানুয়ারি ২০২১, ১০:৪১ AM
নিহত ব্যাংক কর্মকর্তা বাণী

নিহত ব্যাংক কর্মকর্তা বাণী

ভারতে টিকাদান কর্মসূচি শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। টিকা নিয়ে দেশটিতে যখন আশার পারদ চড়ছে, সে সময় কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে আত্মহত্যা করেছেন এক ব্যাংক কর্মকর্তা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দেশটির তেলঙ্গানা রাজ্যে। -খবর আনন্দবাজারের

আত্মঘাতী ওই তরুণীর নাম বাণী। করিমনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করতেন তিনি। ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তরুণীর পরিবার থাকে হায়দরাবাদে।

দেশটির পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার সকালে ওই ভাড়াবাড়ি থেকে বাণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, ‘‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’

তবে সুইসাইড নোটটি খতিয়ে দেখছে পুলিশ। ওই হাতের লেখা বাণীর নিজের কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ কেন বেছে নিলেন এখন এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬