রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু

০২ জানুয়ারি ২০২১, ১১:৩০ AM

© প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় অতিরিক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(১ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আরও দু’জনের অবস্থা সঙ্কটাপন্ন। তারা বর্তমানে চিকিৎসাধীন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) এবং বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫)। আহত দু’জন হলেন- মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)।

ওসি মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। 

ট্যাগ: মৃত্যু
আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬