পরিবারসহ করোনা মুক্ত সাবেক শিক্ষামন্ত্রী

২০ ডিসেম্বর ২০২০, ০৭:০১ PM

© ফাইল ছবি

করোনা নেগেটিভ হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার পরিবার। আজ রোববার(২০ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এসময় তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘পরম করুণাময় মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমার এবং আমার পরিবারের সবার কোভিড-১৯ পরিক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।’

তিনি লিখেন, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করেছেন। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এম ডি জনাব মুবিন খানসহ চিকিৎসক ও সকল স্তরের কর্মীগন আপ্রাণ চেষ্টা করে আমাদের চিকিৎসা করেছেন। 

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, আমাদের অসুস্থতার সময় আমার এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজাররের আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের সকল নেতা কর্মী এবং সমাজের সকল স্তরের জনগন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সকল স্তরের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, সকল মসজিদে দোয়া করেছেন , কোরানে খতম, নফল নামাজ পড়ে দোয়া করেছেন। বিশেষ করে আমার এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এর জনগণের ভালবাসা ও মমতায় আমি আপ্লূত। আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। সাবধানে থাকবেন।

এর আগে গত ৪ ডিসেম্বর কোভিড পজিটিভ হন তিনি। করোনাভাইরাস হলেও তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। এ কারণে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান মন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) জাকির হোসেন।

ট্যাগ: করোনা
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬