চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

২২ জুন ২০২৬, ০৫:০৬ PM
চট্টগ্রাম বন্দরের রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম বন্দরের রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার ফাইটিং দলের পাশাপাশি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিট যৌথভাবে কাজ করেছে। তিন বাহিনীর প্রায় এক ঘণ্টার সমন্বিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ প্রান্তের ৪ নম্বর বার্থে অবস্থানরত ‘আরটিজি-৪০১৪’ নম্বর ক্রেনটির ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার পরপরই নিরাপত্তার স্বার্থে ৪ নম্বর জেটিতে কনটেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এনসিটির অন্য অংশের কার্যক্রম অবশ্য স্বাভাবিক ছিল।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও বন্দরের জেটি বিভাগে কর্মরত অরবিন্দ আইচ জানান, ক্রেনের ইঞ্জিন থেকে লাগা আগুনের তীব্র তাপ ও শিখা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কনটেইনারেও ছড়িয়ে পড়েছিল। তবে তিন বাহিনীর দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন বড় ধরনের বিস্তার ঘটাতে পারেনি। আগুনের তাপে ৪টি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত কনটেইনার থেকে মালামাল বের করা হচ্ছে এবং আশপাশের অন্য কনটেইনারগুলো দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে এনসিটির ৪ নম্বর বার্থের একটি আরটিজি ক্রেনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে বন্দরের ফায়ার সার্ভিস এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর বিশেষ দল এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বন্দরের সার্বিক কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম যথানিয়মে ও স্বাভাবিকভাবে চলছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9