১৫ অঞ্চলে ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩ জুন ২০২৬, ১২:৩১ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ PM
বৈরি আবহাওয়া ও বজ্রপাত

বৈরি আবহাওয়া ও বজ্রপাত © এআই সৃষ্ট ছবি

দেশের ১৫ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ জুন) অধিদপ্তরের নৌ-সতর্কবার্তায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নৌ-সতর্কবার্তায় বলা হয়েছে, আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন: দেশে সক্রিয় হচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয়, বেশি প্রভাব পড়বে যে চার বিভাগে

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ (এক) নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত বার্তায় জানানো হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬