জানুয়ারিতেই ভারত থেকে বাংলাদেশে ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

১০ ডিসেম্বর ২০২০, ০৫:৪৪ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

আগামী বছরের শুরু দিকে ভ্যাকসিন প্রাপ্তির প্রত্যাশা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২১ সালের জানুয়ারির প্রথম দিকেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান দেশে আসবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস মিলনায়তনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আশা করি, আগামী মাসের (জানুয়ারির) প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাবো। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। তিন কোটি ডোজ টিকা সরকার নিয়ে আসছে সরাসরি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) টিকা দেবে আমাদের জনসংখ্যার ২০ শতাংশ হারে। সেটা আসতে হয়তো কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা টিকা পাবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টিকার এই ব্যবস্থা করতে পেরেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক দেশ আছে, যারা এখনও টিকার ব্যবস্থা করতে পারেনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ১২ ডিসেম্বর সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এম আর টিকা ( হাম রুবেলা) দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে আজ, বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ২২ মার্চ ২০২৬
সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে …
  • ২২ মার্চ ২০২৬
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
  • ২২ মার্চ ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • ২২ মার্চ ২০২৬
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক
  • ২২ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence