করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

০৭ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৬ ডিসেম্বর) রাতে পরীক্ষায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজেটিভ ধরা পড়ে। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। আইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রবিবার (৬ ডিস্মেবর) রাতে তার পজেটিভ রিপোর্ট আসে।

এসময় তিনি আরও জানান, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬