মানুষের মধ্যে করোনা নিয়ে ‘ডেমকেয়ার’ ভাব: স্বাস্থ্যমন্ত্রী

২০ নভেম্বর ২০২০, ০৯:০৫ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষের মধ্যে করোনা নিয়ে একটা ডেমকেয়ার ভাব রয়েছে, এটা ঠিক না। ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সকলকেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের দেশে লকডাউন প্রয়োজন হবে না।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে কিছু লোক ঘরে বসে সমালোচনা করে, তারা জনগণের পাশে দাঁড়ায় না, তাদের কাজই হলো সমালোচনা করা আর মিডিয়ার সামনে বড় বড় কথা বলা। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে বলেই আমাদের দেশে সুস্থতার হার ৮১ ভাগ।

ভ্যাকসিন সম্পর্কে মন্ত্রী বলেন, ভ্যাকসিন আনার ব্যাপারের আমাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিন বাজারজাত হওয়ার সাথে সাথে তা দেশে নিয়ে আসা হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককদের মধ্যে বিনামূল্য বীজ ও সার বিতরণে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহজাহান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬