ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

২০ নভেম্বর ২০২০, ০২:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বন্ডবিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র রাকিব মোল্লা আলমডাঙ্গা উপজেলার গেট বন্ডবিল গ্রামের আব্দুল আলিম মোল্লার ছেলে। সে আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আবদুল আলিম জানান, তাঁর ছেলে সন্ধ্যার পর বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য সে বিদ্যুতের সংযোগ দিতে গিয়েছিল। তখন রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে বন্ডবিল এলাকায় ব্যাডমিন্টন খেলছিল রাকিব মোল্লা। খেলা শেষে লাইটের তার খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু সালেহ ইমরান তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ: মৃত্যু
প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬