করোনা আক্রান্ত বিএনপির শীর্ষ নেতা ইকবাল হাসান টুকু

০২ নভেম্বর ২০২০, ০৩:৩১ PM
বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু © ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (০২ নভেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা উপসর্গ দেখা দেয়ায় তাকে রোববার (০১ নভেম্বর) পরীক্ষার জন্য নমুনা দেন। রাতেই তার ফলাফল পজিটিভ আসে।  

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রোববার হঠাৎ করেই কিছুটা অসুস্থবোধ হলে চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমার নমুনা সংগ্রহ করে রাতেই পরীক্ষা করান। করোনা পজিটিভ হলেও এখনো স্বাভাবিক অবস্থায় আছি। বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছি। সবার কাছে দোয়া কামনা করছি।

এদিকে একইদিনে করোনায় আক্রান্ত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।

 

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬