এবার করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তান

২১ অক্টোবর ২০২০, ১০:০৩ AM
মাশরাফি ও তার স্ত্রী সুমির সঙ্গে  হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা

মাশরাফি ও তার স্ত্রী সুমির সঙ্গে হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা © সংগৃহীত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা শারীরিকভাবে সুস্থ আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে গত জুনে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হন মাশরাফি। এছাড়া তাঁর পরিবারের আরো কয়েকজন করোনা পজিটিভ ছিলেন। তবে সুস্থ ছিল হুমায়রা ও সাহেল। শেষ পর্যন্ত তারাও করোনা পজিটিভ হয়েছে।

মাশরাফির পারিবারিক সূত্রে জানা গেছে, হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা ও সাহেলকে কয়েকদিন আগে করোনা টেস্ট করানো হয়। এতে দুজনেরই পজিটিভ আসে। তবে আপাতত তাদের জ্বর নেই। মাশরাফির ঢাকার বাসাতেই তাদের চিকিৎসা চলছে।

সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি। ওই সিরিজেই ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর করোনার ধাক্কায় ক্রিকেটে ফেরা হয়নি। বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেই তিনি। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাঁকে। এই সময়টা সংসদীয় এলাকায় কাটাচ্ছেন মাশরাফি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬