করোনায় মৃত্যু সাড়ে ৫ হাজার

১০ অক্টোবর ২০২০, ০৩:৫২ PM

© প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট সাড়ে ৫ হাজার মৃত্যু হলো করোনায়। ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২০৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিনের তুলনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।

দেশে করোনায় সংক্রমিত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

আজ শনিবার শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ মোট ১০ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ। আগের দিনের তুলনায় শনাক্তের হার কমেছে। আগের দিন ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

শুরুর দিকে দেশে সংক্রমণ হয়েছে ধীরগতিতে। মে মাসের মাঝামাঝি সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। আর জুনে সংক্রমণ পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। মাস দু-এক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে। এ সময়ে করোনা পরীক্ষাও আগের চেয়ে কম হচ্ছে।

গতকাল শুক্রবার আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়। ১৭ জনের মৃত্যু হয়।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬