জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান করোনায় আক্রান্ত

০৯ অক্টোবর ২০২০, ১২:৩৩ PM
তাহসান খান

তাহসান খান © সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জানা গেছে, ছয়দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছেন তাহসান। জ্বরের কারণে নাট্য নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে শারীরিক অবস্থা বেশ গুরুতর হয়ে পড়ে তার। পরে করোনার নমুনা পরীক্ষা করে ফল আসে পজিটিভ।

রিপোর্ট পাওয়ার পরই সব কাজ স্থগিত করে দেন তাহসান। এরমধ্যে পরিচালক মাবরুর রশিদ বান্নার পাঁচ দিনের শুটিং শিলিউল ছিল। পাশাপশি আরও কয়েকজন নির্মাতার শিডিউল দেয়া ছিলো তার। তবে সব শিডিউলই স্থগিত করেছেন তিনি।

গান দিয়েই মূলত অনেকের হৃদয় জয় করেছেন তাহসান খান। পাশাপাশি অভিনেতা হিসেবেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামে নাটকের কাজ। ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬