ট্রাম্প ও এ দেশের মানুষ একই চিকিৎসা পেয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

০৮ অক্টোবর ২০২০, ০৪:৫৭ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্রাম্পকে করোনার চিকিৎসায় রেমডেসিভির দেওয়া হয়েছে। এ দেশের মানুষও করোনা চিকিৎসায় রেমডেসিভির পেয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্ক উড়িয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ পদ্মা মেঘনা যমুনা আর বঙ্গোপসাগরের ঢেউ দেখে অভ্যস্ত। কোনো ঢেউকে এ দেশের মানুষ ভয় পায় না। করোনার দ্বিতীয় ঢেউ নিয়েও মানুষের কোনো শঙ্কা নেই।

করোনা ভ্যাকসিন পাওয়ার নিশ্চিয়তার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা পাওয়ার জন্য টাকার অভাব নেই। যে টিকা আগে আসবে, যে টিকা সহজলভ্য তা বাংলাদেশ সংগ্রহ করবে। বিশ্বব্যাংক দাতা সংস্থার টিকার ব্যাপারে সহায়তা করতে আশ্বাস দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সারা দেশের উপজেলা, জেলা, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ৫০টি হাসপাতালকে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও স্মারক দেওয়া হয়।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬