যুক্তরাষ্ট্রে দুই লাখ ৭৭ হাজার স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত

০৩ অক্টোবর ২০২০, ০৯:৫১ AM
যুক্তরাষ্ট্রে দুই লাখ ৭৭ হাজার স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে

যুক্তরাষ্ট্রে দুই লাখ ৭৭ হাজার স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে ছয় মাসে দুই লাখ ৭৭ হাজার ২৮৫ জন স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্তের চার শতাংশই স্কুল শিক্ষার্থী।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে করোনায় আক্রান্ত হয়েছে। বসন্তকালে তাদের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও গ্রীষ্মে তা কমে যায়। শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা ও হাঁপানি ছিল তাদের অবস্থা গুরুতর হয় বলেও জানিয়েছে সিডিসি।

সংস্থাটি জানায়, করোনার সংক্রমণ যেখানে কম সেখানে স্কুলে লেখাপড়া নিরাপদ হতে পারে। কিন্তু যেখানে সংক্রমণ বেশি সেখানে স্কুল খুললে সংক্রমণ আরও বাড়তে পারে। দেশটিতে এ পর্যন্ত ৭৫ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই লাখ ১৩ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৪৭ লাখেরও বেশি রোগী।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কও বাড়ছে। শুধুমাত্র কোভিড-১৯ পজিটিভ শুনেই আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকে। এটা এতটাই চরমে পৌঁছেছে যে- অনেকে উপসর্গ থাকলেও পরীক্ষা করছেন না। ধরা পড়লেও কাউকে জানাতে চান না। এতে অনেকে ঝুঁকিতে পড়ছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence