করোনা প্রতিরোধে সক্ষম গ্লোব বায়োটেকের ভ্যাকসিন

০১ অক্টোবর ২০২০, ০৮:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে ‘সক্ষম’ বলে জানিয়েছে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভ। বুধবার নিজেদের বায়োআর্কাইভ মেডিকেল জার্নালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে আগামী রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের কর্পোরেট অফিসে এ সংবাদ সম্মেলন হবে।

সম্প্রতি প্রাণিদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষে গ্লোব বায়োটেকের বিজ্ঞানীরা জানান, নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ডে শতভাগ উৎরে গেছে টিকাটি। তারপরেই বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে গবেষণার জন্য পাঠানো হয়।

এর আগে, গেল ২ জুলাই সংবাদ সম্মেলনে দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। সে সময় জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গবেষণা কেন্দ্রে প্রাণিদেহের ওপর প্রথম ট্রায়াল সম্পন্ন হয়। এরপর গবেষণার বাকি কাজ করা হয় রাজধানীর তেজগাঁও ল্যাবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence