করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল

২০ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৯ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার(২০ সেপ্টেম্বর) মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনি করোনা মুক্ত হয়েছেন। আগের থেকে ভালো আছেন। সকালে নাস্তা করেছেন। ছেলে-মেয়েরা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।’

এদিকে, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজ খবর নিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন বিনতা মাহবুব।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত শুক্রবার ভোরে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়।

এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে দেশব্যাপী ল…
  • ১৩ এপ্রিল ২০২৬