সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালকের কক্ষ ঘেরাও

১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:০২ PM

© সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিৎসকরা নিরাপদ আবাসনের দাবি জানিয়েছেন। এজন্য তারা হাসপাতাল কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। আজ শনিবার সকালে তারা এই অলটিমেটাম দেন।

এ সময় নিরাপদ আবাসনের দাবিতে কোভিড-১৯ রোগীদের সেবায় নিযুক্ত চিকিৎসকরা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কোভিড ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. শাহাদাৎ হোসেন রিপনের কক্ষ ঘেরাও করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকরা বলেন, কর্তৃপক্ষ আমাদের কোনো আবাসনের ব্যবস্থা করতে পারেনি। অথচ দৈনন্দিন দায়িত্বপালন শেষে বাসায় ফিরতে হবে। একাধিক চিকিৎসকের পরিবারের একাধিক সদস্য আমাদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। অনেক চিকিৎসকের পরিবারের সদস্যরা এভাবে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তারপরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এভাবে আমাদের পরিবারের সদস্যদের ঝুঁকিতে ফেলতে পারি না।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, কোভিড ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সরকার চিকিৎসকদের কোয়ারেন্টিন সুবিধা বাতিল করেছে। তাদের আবাসনের ব্যবস্থা নিজেদের করে নিতে বলা হয়েছে।

তিনি বলেন, আগে যেমন আবাসনের সুযোগ ছিল। এখন নুতন পরিপত্রে এ ধরনের সুযোগ নেই। আমরা তাদের আজকে থেকে হোটেল ছেড়ে দিতে বলেছি। এজন্য তারা অসন্তোষ জানিয়েছেন। বিষয়টি আমি স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬